ইন্দোনেশিয়ার
রাজধানী জাকার্তার একটি বাড়ি থেকে বোমা উদ্ধারের পর পুলিশের সঙ্গে
বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার জাকার্তার দক্ষিণ টাংগেরাংগ
একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। পুলিশ
জানিয়েছে, রাজধানী জাকার্তাসহ অন্যান্য এলাকায় আত্মঘাতী বোমা হামলার
পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ধারবাহিক গ্রেফতার অভিযানের পর ১৪ জন
সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শেষে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের
মুখপাত্র রিকওয়ান্তো স্থানীয় মেট্রো টিভিকে বলেন, অভিযানকালে আমরা সতর্কতা
অবলম্বনের চেষ্টা করেছি। কিন্তু বাড়িটির ভেতর থেকে তারা বোমা ছুড়ে মারলেও
এটি বিস্ফোরিত হয়নি।
তারপর ভেতর থেকে গুলিবর্ষণ করা হয়। টিভির ফুটেজে দেখা
গেছে, বোম্ব স্কোয়াডের একজন কর্মকর্তা বোমা-প্রতিরোধক পোশাক পরে দক্ষিণ
টাংগেরাংগের বাড়িটিতে প্রবেশ করছেন। রিকওয়ান্তো বলেন, ওই বাড়ির ভিতরে একটি
বড় বোমা পাওয়া গেছে। এখন এ ঘটনার তদন্ত চলছে এবং বোমাটি বিস্ফোরণের তদন্ত
চলছে। একজন সন্দেহভাজন ব্যক্তিকে জীবিত ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দক্ষিণ টাংগেরাংগ পুলিশের সিনিয়র কর্মকর্তা আয়ি সুপারডান বলেছেন, জীবিত আটক
ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এটি প্রতীয়মান হয়েছে যে বছরের শেষের
দিকে বড়সর বোমাটি ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের। তবে বোমা হামলার সম্ভাব্য
কোনো টার্গেট সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়নি। মঙ্গলবার সকালের দিকে
ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছিল, জাকার্তা এবং সবচেয়ে জনবহুল দ্বীপ জাভায় বোমা
হামলা পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ১৪ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ
করেছে। এ হামলার জন্য সন্দেহভাজনরা সিরিয়ায় যুদ্ধরত ইন্দোনেশীয় ইসলামিক
স্টেট নেতা বাহরুন নাইমের সঙ্গে যোগাযোগ করেছিল এবং তার কাছ থেকে তহবিল
পেয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

No comments:
Post a Comment