কুষ্টিয়ার
ভেড়ামারা উপজেলায় মাটি খনন করার সময় ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা
হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার আব্দুল কাদেরের বাড়িতে কাজ
করার সময় মাটি খুঁড়তে গেলে ওই গুলিগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,
ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার আব্দুল কাদের তার ঘর
নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। এসময় ওই গুলিগুলো উদ্ধার করা হয়। পরে
বিষয়টি পুলিশকে জানানো হয়। ভেড়ামারা থানার ওসি মো. নুর হোসেন খন্দকার
জানান, ঘর নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে শ্রমিকরা গুলি দেখতে পেয়ে খবর
দেয়। সেখান থেকে থ্রি নট থ্রি রাইফেলের ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

No comments:
Post a Comment