ফেসবুক
ফ্যান পেজে ৪০ লাখ লাইক এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুন একটি মিউজিক
ভিডিও শেয়ার করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার সকালে দূতাবাসের ফেসবুক
পেজ থেকে এই ভিডিও পোস্ট করা হয়। এতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
বার্নিকাটসহ দূতাবাসের অন্য কর্মীদের নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা
গেছে। উদযাপনের এই ভিডিওকে দূতাবাসের পক্ষ থেকে 'ধন্যবাদ' বলে বলা হয়েছে।
দূতাবাসকর্মীদের পাশাপাশি বাংলাদেশী শিল্পীরাও এতে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ
করেন। প্রীতম হাসান ও নাউমির গাওয়া 'নাচে এই মন' গানে র্যাপার হিসেবে কাজ
করেন তৌফিকুর আহমেদ। এতে অংশ নেন, কণ্ঠশিল্পী তাহসান, ক্রিকেটার মেহেদী
হাসান মিরাজ, সাফা কবির, সাবিলা নূর, জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির
প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment