Thursday, December 8, 2016

চট্টগ্রামে 'জঙ্গি আস্তানায়' র‌্যাবের অভিযান

চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকার একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‌্যাব। র‌্যাব-৭ বৃহস্পতিবার ভোর ৭টা থেকে এ অভিযান পরিচালনা করছে। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ যুগান্তরকে জানান, জঙ্গি রয়েছে সন্দেহে দুই তলার বাড়িটি ভোরে ঘিরে ফেলে তাদের বাহিনী।
বাড়ির ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখা গেছে। তিনি জানান, গতরাতে নগরীর একে খান এলাকা থেকে অস্ত্রসহ দুই জঙ্গিকে আটক করা হয়। মূলত তাদের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাড়ির আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে সেখানে যেতে দেয়া হচ্ছে না।

No comments:

Post a Comment