রাজবাড়ী
সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত
বলছে নিহত ব্যক্তি ‘ডাকাত’। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে
পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের
দাবি। বুধবার রাতে উপজেলার চন্দনী ব্রিজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক
মহাসড়কে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই)
বদিয়ার রহমানের ভাষ্য, আন্তজেলা ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে
একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment