Thursday, December 29, 2016

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। ঘনকুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া ফেরিঘাট শাখা কতৃপক্ষ জানান, ঘনকুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় ভোর ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু করা হয়।

No comments:

Post a Comment