মার্কিন
অভিনেত্রী ক্যারি ফিশার আর নেই। মঙ্গলবার সকালে ৬০ বছর বয়সে 'স্টার ওয়ারস'
সিরিজের রাজকুমারী লেইয়া মারা যান। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য
জানানো হয়েছে। খবর বিবিসির গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন ক্যারি ফিশার।
ওইদিন লন্ডন থেকে লস অ্যাঞ্জেলসগামী একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন ক্যারি
ফিশার।
বিমান অবতরণের পর তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন এই বলিউড অভিনেত্রী। পরিবারের পক্ষ থেকে
এক বিবৃতিতে জানানো হয়েছ, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে ক্যারি
ফিশার সবাইকে ছেড়ে চলে যান। এতে আরও হয়, ক্যারি ফিশার সবার ভালোবাসার মানুষ
ছিলেন। তার জন্য যারা প্রার্থনা করেছেন, পরিবারের পক্ষ থেকে তাদের
ধন্যবাদ। ক্যারি ফিশারের মৃত্যুতে তার স্বজন, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী
ও অগণিত ভক্ত শোক-শ্রদ্ধা জানাচ্ছেন।

No comments:
Post a Comment