রাজশাহী
ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল
থেকে ৬ জনকে আটক করেছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে
একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির দ্বিতীয়
বর্ষে ল্যাবরেটরির ছাত্র শেখ তারেক (২০)।
বাকিদের নাম-ঠিকানা জানা যায়নি।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা
হয়েছে। জানা গেছে, আইএইচটি শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সহসভাপতি
ফয়সাল গ্রুপের মধ্যে এ সংর্ঘষ হয়। রাজপাড়া থানার ওসি আমানউল্লাহ বলেন,
'এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

No comments:
Post a Comment