Saturday, December 17, 2016

সিংড়ায় বাসের ধাক্কায় নিহত ২

নাটোরের সিংড়ায় বিআরটিসি বাসের ধাক্কায় মহিলাসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জাহিদা বেগম (৭০) ও আবু কালাম প্রামানিক (৪০)।
শনিবার বেলা ১২টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলার বাতা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় নাটোরগামী বিআরটিসি বাসের সঙ্গে একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান আরোহী জাহিদা বেগম ও ভ্যানচালক আবু কালাম প্রামানিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত জাহিদা বেগম সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার মৃত তায়েজ উদ্দিনের স্ত্রী ও চালক আবু কালাম প্রামানিক ছোট চৌগ্রামের মৃত জনাব আলীর ছেলে ও উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়নের স্ট্যান্ড লিডার। নাটোর ফায়র সার্ভিসের কর্মীরা নিহতদের মৃতদেহ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেছে।  সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিআরটিসি বাসটি আটক করা হয়েছে।

No comments:

Post a Comment