Saturday, December 17, 2016

নাটোরে আমবাগান থেকে লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ার উপজেলায়  নিরা ঢোলি (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চকতোকিয়া গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নিরা ঢোলি চকতোকিয়া গ্রামের মৃত সোষ্টি ঢোলির ছেলে। বাগাতিপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান,
নিরা ঢোলি শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যায়। এরপর আর ফিরে আসেননি তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরে শনিবার এলাকাবাসী অধ্যাপক আবুল হোসেনের আম বাগানে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment