কলেজ
জাতীয়করণ নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুলিশের লাঠিচার্জে শিক্ষকসহ দু'জন
নিহতের ঘটনায় স্থানীয় এমপি মোসলেম উদ্দিন, তার পুত্র এমদাদুল হক সেলিম ও
ওসি রিফাত খান রাজিবসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অপর আসামিরা
হলেন- কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, আমজাদ হোসেন, মোহাম্মদ রফিকুল ও পুলিশ
উপ-সহকারি পরিদর্শক রতন (৩৫)। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি
করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ সরকারিকরণ আন্দোলন দাবি কমিটির আহবায়ক আবুল
হাসেম বাদি হয়ে ২নং আমলি আদালতে এ মামলা দায়ের করেন। হয়েছে। ঘটনায় ২৪ দিনের
মাথায় হতাহতের ঘটনায় এ মামলা হলো। ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ সরকারিকরণের
দাবিতে ২৭ নভেম্বর শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল
বের করতে চাইলে পুলিশ প্রধান ফটকে আটকে দেয়। এসময় পুলিশ মারমুখী হয়ে
শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
পরে পুলিশ
কলেজের প্রশাসনিক ভবনে ঢুকে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের বেধড়ক পেটায়।
এসময় এক শিক্ষার্থীকে আটক করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের
ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে
পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। পরে দফায়
দফায় পুলিশের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পুলিশের হামলায় গুরুত্বর আহতদের মধ্যে যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক
আবুল কালামকে হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৪টার দিকে মারা যান তিনি।
এছাড়া সংঘর্ষের সময় কলেজের সামনে সফর আলী নামে এক পথচারী ভ্যানচালক গুরুতর
আহত হয়ে মাটিতে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় শতাধিক
শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী আহত হয়।

No comments:
Post a Comment