কক্সবাজার মহেশখালীতে অস্ত্র সহ ডাকাত গ্রেপ্তার, পুলিশ সহ আহত-৪।
স.ম.ইকবাল বাহার চৌধুরী ঃ
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ হোসেন প্রকাশ হোছন (৪০) ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৭ রাউন্ড গুলি, ১টি স্টিল বারের অত্যধুনি চুরি উদ্ধার করে। দুর্ধর্ষ এ ডাকাতকে ধৃত করতে গিয়ে পুলিশের একজন এস.আই ২ কনেস্টেবল ও ১ চৌকিদার আহত হয়েছে। সুত্রে জানা যায়, (আজ)২১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় মহেশখালী থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামে এস,আই হারুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় হোছন ডাকাত বাড়ীতে অবস্থান করলে পুলিশ তার বাড়ী ঘেরাও করে তাকে আত্ম সমর্পন করার জন্য আহবান করেন। তখন ডাকাত হোছন তার নিজের অস্ত্র দিয়ে পুলিশকে গুলি করার চেষ্টা করলে পুলিশ তার উপর ঝাপিয়ে পড়ে। তখন হোছন ডাকাত পুলিশের এস.আই হারুনের হাতের আঙ্গুলে কামড় দিয়ে জখম করে অস্ত্র সহ পালানোর চেষ্টা করলে অপরাপর পুলিশ ও স্থানীয় চকিদারদের সহযোগিতায় দুধর্ষ ডাকাত মোঃ হোছনকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় পুলিশ কনেস্টেবল সাইফুল ইসলাম, জহির উদ্দিন, চৌকিদার হোছন আহত হয়। হোছন ডাকাত বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের মৃত ছলু মিয়ার পুত্র বলে জানা গেছে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান ধৃত হোছন ডাকাত এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

No comments:
Post a Comment