Sunday, December 25, 2016

চকরিয়ার বদরখালীতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষ সম্পন্ন?

চকরিয়ার বদরখালীতে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষ সম্পন্ন?
মাতামুহুরী প্রতিনিধি ঃ
সারা দেশের ন্যায় কক্সবাজার জেলার চকরিয়া বদরখালীতে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে “শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৬” সম্পন্ন হয়েছে। গত কাল ২৫ ডিসেম্বর বদরখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীট বদরখালী ডিগ্রী কলেজে অনুষ্টিত পরীক্ষায় উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্টান থেকে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত ৫শত ছাত্র ছাত্রী অংশগ্রহন করে। অত্যন্ত সুশৃংখল ও আনন্দঘন পরিবেশে বৃত্তি পরীক্ষাটি সকাল ১০ ঘটিকায় আরম্ভ হয়ে দুপুর ১টায় শেষ হয়। শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-১৬ এর চকরিয়া জোন পরিচালক মৌঃ মোঃ আজিজুল হক আল কাদেরী‘র নিপুন পরিচালনায় সহযোগিতায় ছিল চকরিয়া জোনের উপ-পরিচালক সাজ্জাদ হোছাইন বাবু। হল সচিবের দায়িত্ব পালন করেন সাইফুল মোস্তফা, বোরহান উদ্দিন ও শাহাদাত আলী। কেন্দ্র পর্যবেক্ষন করেন বদরখালী ডিগ্রী কলেজের প্রভাষক রকিব হাসান বাপ্পী, আবু তৈয়ব , নুরুল কাইছার ও কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলম।কেন্দ্র পরিদর্শন করেন বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কাদের বাবুল , বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির পরিচালক হাজী হামিদ উল্লাহ, ও লিটল জুয়েল্স এর শিক্ষক নুরুল আমিন ছোট। পরীক্ষা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বদরখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক।

No comments:

Post a Comment