বড়
শখ করেই হলিউডে পাড়ি দিয়েছিলেন ভারতীয় সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। একটি ছবি
ও একটি সিরিয়ালে অভিনয় করে ওখানে বেশ নামও কামিয়েছেন। কিন্তু এরইমধ্যে মন
খারাপ করা সংবাদ দিলেন এ বলিউড নায়িকা। হলিউডে গিয়ে বর্ণবাদের শিকার হয়েছেন
তিনি। গতকাল বড়দিন উপলক্ষে সবাই যখন ভারত ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন ছুটি
কাটাতে, ঠিক সে সময় ক্রিসমাসের ছুটি কাটাতে দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা। দেশে
ফিরে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে হলিউডে তার সঙ্গে বর্ণবাদী আচরণ করার কথা
জানিয়েছেন। তিনি বলেন, ‘কেউ বলিউড থেকে হলিউডে কাজ করতে গেলে অবশ্যই তাকে
কোন চরিত্রে কাজ করতে দেয়া হবে সেটা জেনে যাওয়া উচিত। কারণ, না হলে ওখানে
গিয়ে মন খারাপ করেই কাজ করতে হবে। আমেরিকানরা এখনও বর্ণবাদ থেকে বের হয়ে
আসতে পারেননি।’
শুধু হলিউড নয়, আমেরিকার বিমানবন্দরেও তিনি বৈষম্যের শিকার
হয়েছেন। এশিয়ান বলে তাকে হেনস্থা করেছেন এক বিমানবন্দর কর্মী। তিনি যখন
লসএঞ্জেলসের বিমানবন্দরের লাউঞ্জে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য নির্ধারিত
জায়গায় বসেছিলেন, তখন এক কর্মী এসে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। অবশ্য ওই
কর্মী যখন জানতে পারেন তার কাছে প্রথম শ্রেণীর টিকিট রয়েছে, তখন ক্ষমাও
চেয়েছেন। কিন্তু না জেনে দুর্ব্যবহার করার বিষয়টি তিনি মানতে পারছেন না।
যদিও প্রিয়াঙ্কার সঙ্গে আমেরিকান বিমানবন্দরে এমন আচরণ এটাই প্রথম নয়। এর
আগে শাহরুখ খানের সঙ্গেও আমেরিকার বিমানবন্দরে বর্ণবাদী আচরণ করা হয়েছিল।

No comments:
Post a Comment