পিইসি
এবং জেএসসি পরীক্ষা আয়োজনের যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বলেছেন, এই পরীক্ষা ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাসের
সৃষ্টি করছে। যে আত্মবিশ্বাস বোর্ডের উচ্চতর পরীক্ষাগুলোতে অংশগ্রহণের
ক্ষেত্রে শিক্ষার্থীদের কাজে লাগবে। প্রধানমন্ত্রী আজ সকালে গণভবনে আয়োজিত
এক অনুষ্ঠানে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল
সার্টিফিকেট (জেএসসি) এবং সমমানের পরীক্ষার ফল গ্রহণকালে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি জানিনা তারা (অভিভাবকেরা) পরীক্ষার ফল দেখেন কি
না। পড়ালেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ছে এবং জনগণের মধ্যে
সচেতনতা সৃষ্টি হয়েছে। এটা খুব জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা সমাপনী পরীক্ষা আয়োজনের পেছনে আরেকটি কারণ ছিল তা হচ্ছে ছাত্র-ছাত্রী, শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ভীতি দূর করা। এই পরীক্ষা দেয়ার পর ছোট বাচ্চারা যখন একটি সার্টিফিকেট পাচ্ছে তখন তার মনে হচ্ছে কিছুতো একটা করা হলো। এই সার্টিফিকেট শিক্ষার্থীর সারাজীবনের সঞ্চয় হয়ে থাকলো এবং তার ভেতর একটি আত্মবিশ্বাসের সঞ্চার করবে। এর মাধ্যমে লেখাপড়ার প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকদের এক ধরনের বাড়তি সচেতনারও সৃষ্টি হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি এবং জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান পিইসি এবং ইবতেদায়ী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন। এসময় সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

>>>মানবজমিন

No comments:
Post a Comment