পঞ্চম
শ্রেণি স্তরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ৫১
শতাংশ। এই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন। অন্যদিকে, একই
স্তরের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। আর
জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল-সংক্রান্ত এই তথ্য জানান
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের
অনুলিপি তুলে দেওয়া হয়।
>>>মানবজমিন

No comments:
Post a Comment