ভোটের
লড়াইয়ে ভোটাররা যাকেই ভোট দিকনা কেন, তা মানতে প্রস্তুত রয়েছেন বলে
জানিয়েছেন নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা.
সেলিনা হায়াত আইভী। তিনি বলেছেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।
জনতার রায় মানতে প্রস্তুত তিনি। আজ সকাল সাড়ে ৯ টায় নারায়নগঞ্জের ১৬ নম্বর
ওয়ার্ডের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে এ প্রতিক্রিয়া জানান আইভী।
আইভীর নিজ এলাকায় অবস্থিত ওই স্কুলটি প্রতিষ্ঠা করেছে তার বাবা আলী আহমদ
চুনকা। ওই কেন্দ্রে সকাল থেকে বিপুল পরিমান ভোটার সমাগম লক্ষ্য করা গেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইভি বলেন, সকাল থেকে অত্যন্ত সুন্দর পরিবেশে
ভোট হচ্ছে। আশা করি বিকাল পর্যন্ত এই সুন্দর পরিবেশ বজায় থাকবে। এভাবে চলতে
থাকলে নৌকার বিজয় হবে, জনতার বিজয় হবে। শামীম ওসমান শেষ পর্যন্ত মাঠে আছেন
কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠে সবাই নেমেছে। কেউ
ব্যক্তিগতভাবে আমাকে অপছন্দ করলে সেটা ব্যক্তিগত বিষয়। আওয়ামী লীগ সমর্থিত
এই মেয়র প্রার্থী তিনি বলেন, সব মিলিয়ে নারায়নগঞ্জের বিষয়ে আপনারা যাই
বলুননা কেন নির্বাচনের সময় নারাযনগঞ্জে সুন্দর পরিবেশ বজায় থাকে। আজও
উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। জনতার রায় আমি মানতে প্রস্তুত। সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে আইভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপর রয়েছে, আপনারা
যাই বলুননা কেন কোন অঘটন ঘটবেনা।
>>>মানবজমিন

No comments:
Post a Comment