ঘটিকার
সময় যৌথ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। আগামী ০১ জানুয়ারী ছাত্রদলের
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুন্দর ও শু-শৃংখলভাবে উক্ত দিবসটি পালন করার লক্ষে
আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জনতার অহংকার
জেলা ছাত্রদল সভাপতি জনাব রাশেদুল হক রাসেল ও অনুষ্ঠান সংঞ্চলনায় ছিলেন
তরুণ রাজনীতিবিদ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এড. মনির উদ্দিন মনির। এছাড়া
পৌর ছাত্রদল নেতৃবৃন্দ, কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল,
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার প্রত্যেক
উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণসহ অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা সভায়
প্রধান অতিথি রাসেল বলেন প্রতিবছরের ন্যায় আমরা এ বছরও খুবই সুন্দরভাবে
আমাদের ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। এই ব্যাপারে আমরা ডি সি ও
কক্সবাজার সদর মডেল থানা বরাবরে অনুমতির জন্য আবেদন করেছি। আসা করছি এই বছর
আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ও গোছালো আনন্দ মিছিল এর মধ্য দিয়ে
সর্বশেষ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। উক্ত প্রতিষ্ঠানে জেলা সাধারণ
সম্পাদন মনির উদ্দিন মনির তার বক্তব্যে বলেন শহীদ জিয়ার আদর্শে গড়া সংগঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তাই আমরা সকলেই শহীদ জিয়ার আদর্শকে বুকে
লালন করে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। প্রত্যেক উপজেলা
ছাত্রদলকে একত্রিত করে একসাথে কক্সবাজার বিএনপি কার্যলয়ে ছাত্রদলের জন্ম
দিনটি পালন করার জন্য বলেন। সুন্দর মন মানসিকতা থাকলে সামনের দিকে এগিয়ে
যাওয়া যায় । তিনি আরো বলেন ভবিষ্যতে আমাদের কেন্দ্রীয় কার্যলয় থেকে বেগম
জিয়ার আদেশে যে সকল কর্মসূচী দেয়া হবে সবগুলো আমরা একত্রিত হয়ে পালন করব।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রত্যেক উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ,
তারা সকলেই ০১ জানুয়ারী কক্সবাজার জেলা কার্যলয়ে জেলা ছাত্রদলের সাথে
প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করার আশা ব্যক্ত করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment