Wednesday, December 28, 2016

ছাত্রীকে যৌন হয়রানি : চাকরিচ্যুত ঢাবি শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর আগে এ সংক্রান্ত পূর্নাঙ্গ নথিপত্র হাতে পাওয়া দরকার বলে তিনি উল্লেখ করেন। চাকরিচ্যুত হওয়া শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। সিন্ডিকেট আরো দুয়েকজন সদস্য জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এরপর অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

No comments:

Post a Comment