Wednesday, December 28, 2016

মানবপাচারে জড়িত সন্দেহে ১৬ জন আটক

মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার রাতে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৪ জন লিবিয়ার নাগরিক এবং ৬ জন পাচারের শিকার বলে জানায় র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জাল ভিসা ও জাল পার্সপোটসহ নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া এসব তথ্য জানান। তিনি জানান, আটক ব্যক্তিরা জাল ভিসা ও জাল পার্সপোট তৈরিসহ মানবপাচারকারী চক্রের সদস্য। তবে আটকদের রাজধানী ও নারয়ণগঞ্জের কোন কোন এলাকা থেকে আটক করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। এছাড়া তাদের নাম-পরিচয় বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটকদের মধ্যে পাচারের শিকার বলে যাদের ধারণা করা হচ্ছে তারা সত্যিই ভুক্তভোগী,  নাকি পাচারকারী তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে এই বিষয়ে পরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।

No comments:

Post a Comment