কুমিল্লার
চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের
মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আটজন। আজ
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
পুলিশের
ভাষ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি চার লেন হলেও ট্রাকটি ভুল দিক দিয়ে ঢুকে
পড়ে। এতে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। নিহত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও
একজন নারী। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ঢাকা থেকে কক্সবাজারগামী
হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। দুজনের লাশ চৌদ্দগ্রাম
থানায় ও একজনের লাশ ফেনী সদর হাসপাতালে রয়েছে।

No comments:
Post a Comment