প্রাথমিক
ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল
সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল
ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। এরপর দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রী বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন।
ফলাফলের সারসংক্ষেপে দেখা গেছে, প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ পাস
করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন। আর ইবতেদায়ী সমাপনীতে পাসের
হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ শিক্ষার্থী। প্রাথমিক
শিক্ষা সমাপনীতে এবার পরীক্ষার্থী ছিল ২৯ লাখ ৩৪ হাজার ১১৮ জন। আর ইবতেদায়ী
শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৭৩ জন। গত ২০ থেকে ২৭ নভেম্বর
পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।

No comments:
Post a Comment