Saturday, December 24, 2016

ইভাংকা ট্রাম্পকে ইভটিজিং!

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্প বিমানে এক যাত্রীর হয়রানির শিকার হয়েছেন। বাদানুবাদের জেরে ওই যাত্রীকে নামিয়ে দিতে বাধ্য হয় জেডব্লু এয়ারওয়েজ কর্তৃপক্ষ। বিমানে ওঠার পর ইভাংকাকে বাজে মুখভঙ্গি করে ওই ব্যক্তি বলেন, ‘তোমার বাবা দেশকে ধ্বংস করেছে।’ এ নিয়ে দু’জনের কথা কাটাকাটিও হয়। খবর এএফপির। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বৃহস্পতিবার ইভাংকা জেডব্লু এয়ারওয়েজের একটি ফ্লাইটে হাওয়াই দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন। ফ্লাইটে প্রবেশের পরই এক যাত্রী অযাচিতভাবে ইভাংকার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। পরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীকে নামিয়ে দিয়ে ফ্লাইট হাওয়াইয়ের উদ্দেশে রওনা হয়। ওই যাত্রী পরের ফ্লাইটে গন্তব্যস্থলে যান।
ইভাংকা ট্রাম্পকে উদ্দেশ করে ওই যাত্রী বলেন, ‘ইভানকা কেন আমাদের ফ্লাইটে? তার ব্যক্তিগত উড়োজাহাজে যাতায়াত করা উচিত।’ এরপর তিনি খারাপ মুখভঙ্গি করে বলেন, ‘তোমার বাবা আমাদের দেশকে ধ্বংস করছে।’ একটি ইমেইল বার্তায় জেটব্লুর পক্ষ থেকে বলা হয়, ওই ঘটনার পরই ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে। পরের ফ্লাইটে ওই ব্যক্তিকে গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানায় বিমান কর্তৃপক্ষ। তবে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া ওই যাত্রীর পরিচয় সম্পর্কে বিমান কর্তৃপক্ষ কিছু জানায়নি।

No comments:

Post a Comment