Sunday, December 18, 2016

পেট উঁচু তো কী হয়েছে?

ঐশ্বরিয়া, কাজল ও মাধুরী দীক্ষতরা যেখানে নিজেকে লুকিয়ে রেখেছিলেন, সেখানে ব্যতিক্রম কারিনা কাপুর। অন্তঃসত্তা হওয়ার পরও তিনি সব কাজ চালিয়ে নিচ্ছেন এবং এজন্য নিজেকে গর্বিত মনে করেন। বার্তা সংস্থা আইএনএসের সঙ্গে এক সাক্ষাৎকারে কারিনা বলেন, 'এটাই (গর্ভধারণ) তো একজন নারীকে ঈশ্বরের দেয়া শ্রেষ্ঠ উপহার। একজন নারীই পারেন পৃথিবীতে আরেকটা প্রাণ নিয়ে আসতে।
এতে লজ্জার কিছু নেই, লুকানোর কিছু নেই; বরং এ তো গর্বের।' দেশটিতে গর্ভধারণের বিষয়ে নানা বিধিনিষেধ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কারিনা বলেন, 'আমার পেট উঁচু হয়ে আছে, তাতে কী হয়েছে? সেখানে তো একটা বাচ্চা আছে। আর আমি সেটা গর্বের সঙ্গে বয়ে নিয়ে বেড়াচ্ছি।' পৃথিবীর আলো দেখার অপেক্ষায় থাকা শিশুটির ক্ষতি না করে নিজের স্বাভাবিক কাজ যতটা করা যায়, তা-ই করছেন কারিনা। অন্তঃসত্তা নারীরা নিজেদের লোকসমাজের কাছে আড়াল করে রাখলেও কারিনা নিয়মিত স্বাভাবিক চলাফেরা করছেন। এ বিষয়ে তিনি বলেন, 'আমি ঠিকই কাজে যাই, আবার বাসায় ফিরি। বসে বসে নিজেকে লুকিয়ে রাখার তো কোনো মানে হয় না।'

No comments:

Post a Comment