সুনামগঞ্জ
জেলা পরিষদ নির্বাচনে দোয়ারাবাজারের একটি ভোট কেন্দ্র থেকে ইউপি সদস্য মো.
হোসাঈন আহমদ তালুকদার ওরফে অলিউরকে আটক করেছে পুলিশ। কেন্দ্রে মোবাইল ফোন ও
টাকা নিয়ে প্রবেশ করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের
নির্দেশে বুধবার দুপুরে পুলিশ তাকে আটক করে। অলিউর জেলার দোয়ারাবাজার
উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নাসিরনগরের
চান্দারগাঁও গ্রামের বাসিন্দা।
জানা গেছে, উপজেলা সদরের দোয়ারাবাজার মডেল
উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার সময় অলিউরকে তল্লাশি করা হয়। এ সময় তার
পকেটে একটি মোবাইল ফোন ও নগদ এক লাখ পাওয়া যায়। পরে তাকে আটক করে পুলিশ।
জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, নির্বাহী
ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দারের নির্দেশে ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

No comments:
Post a Comment