কুষ্টিয়ার
ভেড়ামারায় অপহরণের ৫ দিন পর ইমরান হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার
করা হয়েছে। ইমরান উপজেলার বারো মাইল টিকটিকি পাড়া গ্রামের ইয়ারুল ইসলামের
ছেলে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মুন্সীপাড়া পদ্মা নদীর তীর থেকে তার
লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ রওশন আলী নামে একজনকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, গত ২৩ ডিসেম্বর ভেড়ামারা উপজেলার বারো মাইল টিকটিকি পাড়া
গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে ইমরান হোসেনকে কিছু দুষ্কৃতকারী অপহরণ করে। এ
ঘটনায় ওই দিনই নিহতের মা শেফালী খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে
ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন, বারো মাইল গ্রামের
ইয়াসিন আলীর ছেলে হাসান ও হারুন, একই এলাকার আব্দুর রশিদের ছেলে রহিম ও
রওশন। পরদিন ২৪ ডিসেম্বর ভেড়ামারা থানা পুলিশ রওশনকে গ্রেফতার করে।
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, বুধবার সকালে মুন্সীপাড়া
পদ্মী নদীর তীরে নিহত ইমরানের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল
মর্গে পাঠায়।

No comments:
Post a Comment