Thursday, December 8, 2016

সিরিয়ায় বিদ্রোহীদের গোলায় রুশ কর্নেল নিহত

সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের নিক্ষিপ্ত গোলার আঘাতে আহত এক রুশ কর্নেল মারা গেছেন। বুধবার রাশিয়ার পক্ষ থেকে একথা বলা হয়েছে। খবর বাসসের। গোলার আঘাতে গুরুতর আহত হওয়ার কয়েক দিন পর ওই রুশ সেনা কর্মকর্তা মারা যান। তিনি সিরিয়ায় সামরিক উপদেষ্টা হিসেবে মোতায়েন ছিলেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, 'রুসলান দালিতস্কাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।' এ সংক্রান্ত প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, আলেপ্পোর পশ্চিমাঞ্চলের একটি আবাসিক এলাকায় 'তথাকথিত বিরোধী দলের' গোলা বর্ষণে রুসলান আহত হয়েছিলেন।

No comments:

Post a Comment