Wednesday, December 28, 2016

থার্টি ফার্স্টে নাশকতার পরিকল্পনা ছিল আটক জঙ্গিদের

মিরপুরে আটক পাঁচ 'জেএমবি সদস্য' ইংরেজি নব বর্ষের থার্টি ফার্স্ট নাইটে নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হয়েছিল বলে জানিয়েছেন কাউন্টার টেরিরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বুধবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর দারুসসালাম থানা এলাকা থেকে ওই পাঁচজনকে আটক করে পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিটের একটি টিম।
আটক ব্যক্তিদের পুরাতন জেএমবির সদস্য বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। মনিরুল ইসলাম জানান, আটক জঙ্গিরা পুরাতন জেএমবির সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সংগঠনের রাজশাহী এলাকার দায়িত্বপ্রাপ্ত জিয়া, হায়দার ও শহীদুল্লাহর নির্দেশনা ও পরামর্শ মোতাবেক থার্টি ফার্স্ট নাইটে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করছিল। আটক জঙ্গিদের নাম রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাব্বি, আবু বিন সাঈম ওরফে বাপ্পি ওরফে অপু, কাজী আবদুল্লাহ আল ওসমান ওরফে আহসান, সোহাগ ওরফে চেয়ারম্যান ও মামুন ওরফে হিমেল বলে জানায় পুলিশ। কাউন্টার টেরিরিজম ইউনিট প্রধান আরও জানান, জেএমবির এই জঙ্গিদের আটকের সময় তাদের কাছে থাকা ৩০ কেজি তরল ও পাউডার জাতীয় বিস্ফোরক পদার্থ, বোমা তৈরির সরঞ্জামসহ অন্যান্য যন্ত্রপাতি এবং বই উদ্ধার করা হয়েছে।

No comments:

Post a Comment