একাত্তরের
মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের পলাতক ইদ্রিস আলী সরদারের (৬৭)
ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি আনোয়ারুল হকের
নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায়
ঘোষণা করেন। এর আগে ২ নভেম্বর চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ
রাখা মামলাটি রোববার কার্যতালিকায় এলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য আজকের
দিন ঠিক করেন। এই মামলায় আটক আরেক আসামি মো. সুলাইমান মোল্লা (৮৪) সম্প্রতি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে
অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে ২০১৫ সালের ২২ ডিসেম্বর শরীয়তপুরের মো.
সুলাইমান মোল্লা (৮৪) ও ইদ্রিস আলী সরদারের (৬৭) বিরুদ্ধে অভিযোগ আমলে নেন
ট্রাইব্যুনাল। গত বছরের ২৯ অক্টোবর হত্যা,
গণহত্যা, ধর্ষণ, নিযাতন, লুণ্ঠন,
অগ্নিসংযোগসহ চার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন
প্রকাশ করে তদন্ত সংস্থা। আসামিরা শরীয়তপুর জেলার পালং থানার ৫ নম্বর
ওয়ার্ডের কাশিপুর মুসলিম পাড়ার অধিবাসী। তদন্ত সংস্থা সূত্রে জানা যায়,
ইদ্রিস আলী ১৯৬৯ সালে জামায়াতের ছাত্র সংগঠন 'ইসলামী ছাত্রসংঘ'র নেতা
ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় ইদ্রিস ছাত্রসংঘের সক্রিয়কর্মী
ছিলেন। গত বছরের ১৫ জুন থেকে সোলায়মান মোল্লা আটক ছিলেন। আর ইদ্রিস আলী
পলাতক।

No comments:
Post a Comment