একজন মহিলার প্রাক্তন স্বামী, অন্যজন প্রেমিক। যে পরকীয়া নিয়ে ছাড়াছাড়ি, সেখানেই স্ত্রীর ঘর বাধার তারিখ ঠিক হয় ১৯ ডিসেম্বর। এবার আর মাথা ঠিক রাখতে পারলেন না প্রাক্তন স্বামী শেখ পারভেজ। স্ত্রীর প্রেমিক শেখ রফিকের (৩৫) মাথায় পিস্তুল ঠেকিয়ে খুন করলেন তিনি। কলকাতার হাওড়ার বাউড়িয়ায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নর্থ মিল এলাকার শেখ রফিককে হত্যার অভিযোগে উঠেছে তার প্রতিবেশী শেখ পারভেজ নামে এক এক যুবকের বিরুদ্ধে। ঘটনার দিন রাত পৌনে ১০টার দিকে রফিক বাজারে তার বন্ধুর দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। পারভেজ সেখানে হাজির হয়।
একটি রিভলভার থেকে তিনি রফিকের মাথার ডানদিকে গুলি করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পেশায় চটকলের কর্মী পারভেজের স্ত্রীর সঙ্গে ব্যবসায়ী রফিকের পরকীয়া গড়ে উঠেছিল। এই সম্পর্কের জেরে স্ত্রীর সঙ্গে পারভেজের বিচ্ছেদ হয়ে যায়। পরে রফিক পারভেজের স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। আগামী ১৯ ডিসেম্বর এই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কেন তার প্রাক্তন স্ত্রীকে রফিক বিয়ে করছেন তা নিয়ে দু'জনের মধ্যে ঝামেলা বাধে। রফিকের ভাইয়ের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ পারভেজের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই পারভেজ পলাতক বলে পুলিশ জানিয়েছে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

No comments:
Post a Comment