রাজধানী
ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে
র্যাব। আটকরা লিবিয়ায় মানবপাচার করে আসছিলো বলে দাবি র্যাবের। রোববার
রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব-৩ এর একটি টিম।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে জাল ভিসা, অবৈধ পাসপোর্ট এবং
পাসপোর্ট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার সকালে র্যাব-৩ এর
অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম সারওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লিবিয়া দূতাবাসের সহযোগিতায় অভিযানের সময় মানবপাচারের শিকার
চার ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। তবে আটকদের নাম-পরিচয় এবং উদ্ধার হওয়া
ব্যক্তিদের পরিচয় বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। পরে এ নিয়ে রাজধানীর
কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে প্রেস বিফিংয়ে বিস্তারিত জানানোর
কথা বলেছেন র্যাবের এই কর্মকর্তা।

No comments:
Post a Comment