Monday, December 5, 2016

দিনাজপুরে গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় তিন যুবকের মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সিঙড়া ইউনিয়নের পাকা সড়কের ধারে কলাবাড়ি মাদরাসা সংলগ্ন পুকুর পাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, নাটোরের কালাইখালী গ্রামের সোহেল মিয়া (২৬), সাব্বির মিয়া (২৫) ও আবদুল্লাহ হোসেন (২৭)। নাটোর সদর থানার ওসির বরাতে ঘোড়াঘাট থানার ওসি ইসরাফিল হোসেন জানান, রোববার দিবাগত রাতে ওই তিন যুবককে গুলি করে হত্যা করা হয়।
পরে তাদের লাশ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতদের কাছ থেকে দুটি মোবাইল সেট উদ্ধার হয়েছে। এর মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার যুবকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতদের প্রত্যেকের বিরুদ্ধে নাটোর সদর থানায় ৬ থেকে ১২টি করে বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান ওসি ইসরাফিল।

No comments:

Post a Comment