Monday, December 5, 2016

বাহুবলে সাত শতাধিক চারাগাছ হত্যা

হবিগঞ্জের বাহুবলে একটি বাগানের ৭ শতাধিক চারাগাছ কেটে ফেলেছে দৃর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ বর্বর ঘটনা ঘটে। চারাগাছ নিধনের খবর শুনে বাগান মালিক প্রবাসী আবদাল মিয়া ছুটে আসেন দেশে। জানা গেছে, উপজেলার পুটিজুরীর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের হাজী মোবারক আলীর ছেলে আবদাল মিয়ার সঙ্গে পাশের বাড়ির মকসুদ মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতের কোনো এক সময় দুই বছর আগে আবদাল মিয়ার জমিতে রোপন করা বাগানের ৭ শতাধিক চারাগাছ কেটে দেয় দুর্বৃত্তরা। শনিবার সকালে খবর পেয়ে পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গৌরাঙ্গ কুমার বসু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আরব আমিরাত প্রবাসী বাগান মালিক আব্দাল মিয়া তার বাগানের গাছ কাটার খবর শুনে দেশে ছুটে এসেছেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment