যুক্তরাষ্ট্রের
জব্দ করা ড্রোন ডুবোযান ফেরত দিয়েছে চীন। মঙ্গলবার ফিলিপিন্সের সুবিক বে
থেকে ৯২ কি.মি. উত্তর-পশ্চিমাঞ্চলে এটি হস্তান্তর করা হয়। এর আগে
বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগর থেকে ড্রোনটি জব্দ করে চীন। চীনের দাবি ছিল
এটি তাদের সমুদ্র এলাকায় প্রবেশ করেছিল।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি
করা হয় চীন আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের গবেষণা কাজে ব্যবহৃত ড্রোনটি
আটক করে। আর এ ঘটনা ছিল সাম্প্রতিক সময়ে দুই পরাশক্তির মধ্যে সবচেয়ে বড়
সমস্যা। এদিকে ড্রোন ফেরতের ঘটনাকে দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায়
নির্বিঘ্নে গবেষণা কাজ করার ইঙ্গিত বলেই ভাবছেন মার্কিন কর্তৃপক্ষ।
অন্যদিকে চীনের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে জানান, বন্ধুত্বপূর্ণ
আলোচনার মধ্য দিয়ে ড্রোন হস্তান্তরের পথ সুগম হয়।

No comments:
Post a Comment