হতাশাজনক
ফর্মের জেরে নিউজিল্যান্ড সফরের জন্য প্রথম ঘোষিত প্রাথমিক দলে জায়গা হয়নি
রুবেল হোসেনের। সদ্যসমাপ্ত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ভালো করেছেন এই
ডান-হাতি পেসার। এদিকে বিপিএলে ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং
ক্যাম্প থেকে ছিটকে গেছেন ঢাকা ঢায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ। তার
ইনজুরির দরুন কপাল খুলেছে রুবেলের। নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার
সিডনিতে অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি। দেরিতে দলে ডাক পাওয়ায় ভিসা
জটিলতায় সবার শেষে সোমবার রুবেল ও মেহেদি মারুফ অস্ট্রেলিয়া গেলেন। ঢাকা
ছাড়ার আগে রুবেল বলেন, ‘বিপিএল আমার জন্য গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট
ছিল। আশায় ছিলাম, হয়তো ভালো করলে ডাক পেতে পারে। ছন্দের চেয়ে আগে
আত্মবিশ্বাস পাওয়াটা বেশি দরকার। যদি আত্মবিশ্বাস থাকে তাহলে ছন্দও চলে
আসে।’ বিপিএলে রুবেল ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন।
৭.৩৪
ইকোনমি রেটে তার সেরা বোলিং ২৫ রান দিয়ে তিন উইকেট। নিউজিল্যান্ডের
কন্ডিশনে ভালো অভিজ্ঞতা রয়েছে এই পেসারের। অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে
ভালো করে নিউজিল্যান্ড সফর নিশ্চিত করতে চান তিনি। রুবেল বলেন,
‘অস্ট্রেলিয়া যখন যাচ্ছি তখন অনুশীলনে বেশি মনোযোগ দেব। আর নিউজিল্যান্ডে
যদি যেতে পারি এবং একাদশে সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা
থাকবে।’ নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসাররা সুবিধা পান। রুবেলরাও সেই সুবিধা
কাজে লাগানোর চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমি এর আগে নিউজিল্যান্ডের
কন্ডিশনে খেলেছি। ওখানে লাইন-লেন্থের দিকে বেশি নজর দিতে হয়। বোলারদের এটা
মাথায় রাখতে হবে যে, ৩০০-৩৫০ রানও হয় সেখানে। সবাই বলে নিউজিল্যান্ডে
পেসাররা একটু বেশি সুবিধা পায়। আমরাও সেটা ভেবেই মনে জোর পাচ্ছি।’ রুবেল
সর্বশেষ টি ২০ ম্যাচ খেলেছেন ২০১৪ সালে। টেস্ট খেলেছেন গতবছর মে’তে
পাকিস্তানের বিপক্ষে। আর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে
ভালো করতে না পারায় জাতীয় দলে আর সুযোগ পাননি। পারফর্ম না করলে যে জাতীয়
দলে জায়গা মেলে না তা বিলক্ষণ জানেন তিনি। এই পেসার বলেন, ‘আমি যে
ফরম্যাটেই সুযোগ পাই না কেন, আমার সেরাটা দিয়ে খেলতে হবে। পারফর্ম করতে
হবে। সেরাটা যেন মাঠে দিতে পারি। তাহলেই হবে।’

No comments:
Post a Comment