Wednesday, December 28, 2016

ধর্ষণের পর অন্তঃস্বত্তাকে ট্রেন থেকে ধাক্কা

ধর্ষণের পর অন্তঃস্বত্তা তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ওই তরুণী। মঙ্গলবার ভারতের মালদহের সামসি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বিয়ের আশ্বাসে দিন দশেক আগে ওই তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। সম্প্রতি ওই যুবকের অন্যত্র বিয়ে ঠিক হয়।
সে কথা জানার পরে ওই তরুণী তার বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন। পরিবারের দাবি, শেষ পর্যন্ত ওই তরুণীকে বিহারে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে বিয়ে করবে বলে বিয়ে করবে ফের প্রতিশ্রুতি দেয়। তার কথার ওপরই মেয়েটি ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। ওই যুবকের সঙ্গেই কাটিহার-মালদহ প্যাসেঞ্জারে ওঠেন। ট্রেনটি সামসি স্টেশনে ঢোকার মুখে সিগন্যালে দাঁড়িয়ে ছিল। এর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি সামসি স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্মের ঠিক আগে লাইনের উপরে আছড়ে পড়েন ওই তরুণী। তাতেই ডান হাত কেটে যায়। তদন্তে পুলিশ মনে করছে, এ ঘটনা আত্মহত্যার চেষ্টাও হতে পারে। তবে ওই তরুণীর পরিবারের স্পষ্ট দাবি, ওই যুবকই তাদের মেয়েকে মেরে ফেলার জন্য ঠেলে ফেলে দিয়েছিল।

No comments:

Post a Comment