Wednesday, December 28, 2016

জেলা পরিষদ নির্বাচনে ভোট দিলেন ঢাকার দুই মেয়র

জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ভোট দেন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সকাল সাড়ে ৯টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন। নিজের ভোট দিয়ে সাঈদ খোকন বলেন, স্থানীয় সরকারে যে সমন্বয়হীনতা রয়েছে, নির্বাচনের পর তা দূর হয়ে যাবে। তিনি বলেন, স্থানীয় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ২৬ সংস্থার সঙ্গে সমন্বয় আরও বাড়ানো হবে।

No comments:

Post a Comment