ওয়ানডে
বিশ্বকাপের পর থেকে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে
সিরিজ হারলেও এর আগে ঘরের মাঠে জিতেছে টানা ছয়টি সিরিজ। তবে টাইগারদের
সাফল্য ঘরের মাঠে বলেই অনেক সমালোচক এখনও টিপ্পনী কাটেন, দেশের বাইরে জিতে
দেখাক না! নিউজিল্যান্ড সফরেই সমালোচকদের জবাব দিতে প্রস্তুত টাইগাররা।
এদিকে বদলে যাওয়া বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নন নিউজিল্যান্ডের কোচ
মাইক হেসন। নিজের শিষ্যদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘ওদের বিপক্ষে আমাদের
অবশ্যই ভালো খেলতে হবে। যদি না পারি, তার ফলটা ভয়াবহ হবে।’ এদিকে কিউই কোচ
হেসন বাড়তি দৃষ্টি রাখছেন সাকিব আল হাসান আর মোস্তাফিজের দিকে। অতীতে
সাকিবই সব থেকে বেশি ভুগিয়েছেন কিউইদের।
ব্যাটে-বলে দলটির বিপক্ষে বাঁ-হাতি
এই অলরাউন্ডারের রেকর্ড দারুণ। অন্যদিকে মোস্তাফিজের কাটারের জাদুতে খাবি
খাচ্ছেন বিশ্বের নামকরা ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে
তিনি আরও বেশি ভয়ংকর হয়ে উঠতে পারেন, আরও অনেকের মতো হেসনেরও অজানা নয়
বিষয়টা। মোস্তাফিজকে নিয়ে কিউই কোচ বলেন, ‘সে নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে
আগামীর সবচেয়ে বড় তারকা। আইপিএলে তার বোলিং দেখে সবাই মুগ্ধ হয়েছে। সে
ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। তবে ইনজুরি থেকে ফিরে এখন তার বোলিংয়ের
ধার কেমন তা মাঠে না নামলে বোঝা যাবে না।’ তবে নিউজিল্যান্ড দলের অন্যতম
প্রধান টার্গেট যে সাকিব, সেটা মনে করিয়ে দিয়ে হেসন বলেন, ‘সাকিব আল হাসান
বিশ্বসেরাদের একজন। তার বাঁ-হাতি স্পিন আর মিডলঅর্ডারে ধ্বংসাত্মক
ব্যাটিংয়ের যেকোনো একটিই খেলার মোর ঘুরিয়ে দিতে যথেষ্ট।’ ওয়েবসাইট।

No comments:
Post a Comment