Tuesday, December 20, 2016

তবুও রোমান্টিক মেহজাবিন

ভালোবাসা দিবসের জন্য নতুন একটি নাটকে অভিনয় করলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। নাটকের নাম ‘হাই হিল’। শাহরিয়ার তাশদিকের গল্পে নাটকটি পরিচালনা করেছেন খাইরুল পাপন। নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন পুলিশ অফিসাররূপী জন কবির। নাটকটির গল্পে দেখা যাবে,
প্রেমহীন নয়, কাজই জীবন- এমন তত্ত্বে বিশ্বাসী এক পুলিশ কর্মকর্তার জীবনে ঘটনাচক্রে এক নারীর আগমন ঘটে। এরপর থেকেই দুজনকে ঘিরে ঘটতে থাকে রহস্যময় ঘটনা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন করা হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘সময় থাকায় ভালোবাসা দিবসের এই নাটকটিতে অভিনয় করলাম। এছাড়াও নাটকটির গল্পও আমাকে এতে অভিনয় করতে উৎসাহ দিয়েছে। ভালোবাসা দিবসের নাটকগুলোর মধ্যে এটি দর্শকদের কিছুটা হলেও হৃদয়ে ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ নাটকটিতে বিশেষ এক চরিত্রে চলচ্চিত্রের খলনায়ক টাইগার রবিকেও দেখা যাবে। নতুন বছরের ভালোবাসা দিবসে নাটকটি যে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে। প্রসঙ্গত, রোমান্টিক ধারার নাটকেই বেশি অভিনয় করেন মেহজাবিন। তার অভিনীত একাধিক নাটক ভালোবাসা দিবসে বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment