Thursday, December 1, 2016

মওদুদের নাইকো দুর্নীতি মামলা স্থগিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ মওদুদের করা ফৌজদারী রিভিশন আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।   মওদুদ আহমদের আইনজীবী সাঈদ তাজরুল হোসেন যুগান্তরকে জানান, ওয়াশিংটন ডিসিতে একটি আন্তর্জাতিক সালিশি আদালতে নাইকো ও বাপেক্সের মামলাটি বিচারাধীন রয়েছে। এ প্রেক্ষিতে মওদুদ আহমদ সময় প্রার্থনা করলে আদালত বিচার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে।

No comments:

Post a Comment