Saturday, December 3, 2016

টেকনাফে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ফেরত

রাখাইনে নির্যাতিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফে রোহিঙ্গাবাহী দুটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার ভোর রাত নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি নির্যাতিত এসব রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে ফেরত পাঠায়। টেকনাফ-২ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাফ নদীর হোয়াইকং ও দমমিয়া পয়েন্ট দিয়ে দুটি নৌকায় ১২/১৪ জন করে রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। বিজিবির টহলরত সদস্যরা তাদের বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়। প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন (সাবেক আরাকান) রাজ্যে উগ্রবাদী বৌদ্ধ, সামরিক বাহিনী ও সরকারের নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে আসছে। এদের অনেকে সফল হলেও অনেকে ফেরত যাচ্ছে।

No comments:

Post a Comment