Saturday, December 3, 2016

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ মুকুল (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার রাত ১১টার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের তেরঘর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক মুকুল দৌলতপুর গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান জানান, গোপন সংবাদে খবর পাই এক অস্ত্র ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ভারতের বনগাঁ কালিয়ানি সীমান্ত দিয়ে বেনাপোলের তেরঘরে প্রবেশ করছে। এমন সংবাদে বিজিবির একটি দল তেরঘরের পাশে একটি বাগানে অবস্থান নেয়। পরে রাত ১১টার দিক অস্ত্র ব্যবসায়ী মুকুল ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

No comments:

Post a Comment