Thursday, December 15, 2016

বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী ও স্বাধীনতাবিরোধী চক্র তাদের পরাজয় নিশ্চিত জেনে এ জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে দেশের মেধাবী সন্তানদের হত্যায় মেতে ওঠে। একাত্তরের সেই শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। বুধবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্বস্তরের মানুষ। হাজারো মানুষের শ্রদ্ধা আর ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধ।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান করে। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বেজে ওঠে। পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে- এমন দাবিতে পালিত হল এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ পরিবারের সদস্যরা বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত প্রধান যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হলেও যারা পলাতক রয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। সকাল ৭টার কিছু আগে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন। স্মৃতিসৌধ চত্বরে পৌঁছলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছেই শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ

No comments:

Post a Comment