মেক্সিকোর
পশ্চিমাঞ্চলীয় একটি রাজ্যে বড়দিনে দেহ থেকে বিচ্ছিন্ন ছয়টি মুণ্ডু পাওয়া
গেছে। আরেকটি রাজ্যে সাতজন নিহত হয়েছে। মিচোয়াকান রাজ্যের প্রসিকিউটর
কার্যালয় জানিয়েছে, জালিসকো রাজ্য সংলগ্ন জিকিলপান মিউনিসাপিলিটিতে বড়দিনে
ছয়টি মুণ্ডু পাওয়া গেছে।
জালিসকোতে গত কয়েক বছর ধরে মাদক ব্যবসায়ী
গ্যাংগুলোর মধ্যে যুদ্ধ চলে আসছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রসিকিউটর
কার্যালয় জানিয়েছে, যে ছয় ব্যক্তির মুণ্ডু পাওয়া গেছে। এখনও তাদের পরিচয়
জানা যায়নি এবং তাদের দেহ পাওয়া যায়নি। এদিকে পার্শ্ববর্তী গেরেরো রাজ্যের
নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, আতোয়াক ডি আলভারেজ মিউনিসিপালিটিতে একদল
বুন্দুকধারী একটি বাড়িতে ঢুকে গুলি করে সাতজনকে হত্যা করেছে। এদের মধ্যে
পাঁচজন একই পরিবারের সদস্য এবং দুজন স্বামী-স্ত্রী। রাজ্যের নিরাপত্তা
বাহিনীর মুখপাত্র রবার্তো আলভারেজ হেরেদিয়া একটি বিবৃতিতে বলেন, নিহত
সাতজনের মধ্যে দুজন পৌর পুলিশ কর্মকর্তা এবং আরেক জন রাজ্য পুলিশ
কর্মকর্তা। প্রাথমি তদন্তে জানা গেছে, বন্দুকধারীরা নিহতের মধ্যে একজনকে
হত্যা করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাইকে মেরে ফেলে।

No comments:
Post a Comment