Saturday, December 24, 2016

ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজধানীতে। এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে শাহবাগ, ফার্মগেট, কল্যাণপুর, মিরপুর, উত্তরা, বারিধারা, হাতিরঝিল, মগবাজারসহ নগরীর বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্বে দেন পরিচালক (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। আয়োজকরা জানান, সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি; ভূমিকম্প মোকাবেলার সর্বোত্তম উপায় এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন গাড়ি ও সাজ-সরঞ্জামাদি নিয়ে শোভাযাত্রাটি ছিল দৃষ্টিনন্দন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয় ১৮ ডিসেম্বর। অধিদফতরের মিরপুরের ট্রেনিং স্কুলে সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

No comments:

Post a Comment