Wednesday, December 28, 2016

সিলেটে ৮নং ওয়ার্ডে সদস্যপদে নির্বাচন স্থগিত

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড (ওসমানীনগর উপজেলা) সদস্য পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার গভীর রাতে জেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্টদের নিকট প্রেরিত এক চিঠির মাধ্যমে নির্বাচন স্থগিতের আদেশ জানায় নির্বাচন কমিশন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ওয়ার্ডর সদস্য প্রার্থী সৈয়দ এনামুল হকের বাতিলকৃত প্রার্থীতা হাইকোর্টে রিটের মাধ্যমে বহাল হয়। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে মঙ্গলবার হাইকোর্ট শুনানি শেষে আগামী ৫ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। এই পরিপ্রেক্ষিতে ৮নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

No comments:

Post a Comment