কুড়িগ্রামে
শান্তিপূর্ণভাবে সকাল ৯টায় জেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে। ভোট গ্রহণ
চলবে দুপুর ২টা পর্যন্ত। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে ফুলবাড়ির
বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬নং ওয়ার্ডের ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ ঘোষণা
করা হয়েছে হাইকোর্টের আদেশে। একই কারণে রৌমারী উপজেলার মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুধুমাত্র সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত
করা হয়েছে। জেলা রিটানিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ফুলবাড়ি উপজেলার
ভাঙ্গামোড় ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের করা একটি রিট মামলার প্রেক্ষিতে
হাইকোর্ট ওই উপজেলার ৬নং ওয়ার্ডের ভোট স্থগিত করে।
ফলে ফুলবাড়ী উপজেলা
পরিষদ, কাশিপুর, নাওডাঙ্গা, শিমুলবাড়ী, ফুলবাড়ী, ভাঙ্গামোড় ও বড়ভিটা
ইউনিয়নের ৮১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এছাড়া রৌমারী উপজেলার
১৪নং ওয়ার্ডের রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শুধুমাত্র
সাধারণ ওয়ার্ড সদস্য পদে ভোট স্থগিত করা হয়েছে। চেয়ারম্যান পদে ও সংরক্ষিত
মহিলা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যাপারে রিটানিং অফিসার ও
জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত এ আদেশ প্রিজাইডিং অফিসারদের
হাতে পৌঁছানো হয়েছে। ভাঙ্গামোড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বাবু
জানান, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের জেলা পরিষদ নির্বাচনে
ভোটার না করায় বিক্ষুব্ধ হয়ে ১নং ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন ও ৭নং ওয়ার্ডের
শামসুদ্দিন সম্প্রতি হাইকোর্টে একটি রীট আবেদন করেন। ২৭ডিসেম্বর হাইকোর্ট
বিভাগ ভোট স্থগিতের এ আদেশ দেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ৬৭জন এবং সংরক্ষিত আসনে ২৭জন প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার এক হাজার ১৩জন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, সাধারণ সদস্য পদে ৬৭জন এবং সংরক্ষিত আসনে ২৭জন প্রতিদ্বন্ধিতা করছেন। মোট ভোটার এক হাজার ১৩জন।

No comments:
Post a Comment