পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির চুলের মুঠি ধরার হুমকি
দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি বলেন,
‘দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে, মুখ্যমন্ত্রী দিল্লিতে
তিন-চার দিন নাচানাচি করে এলেন। আমরা চাইলে ওকে চুলের মুঠি ধরে সরিয়ে দিতে
পারতাম।’ এরপরই এ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা
হয়েছে। খবর এনডিটিভির। দিলীপকে ‘গুন্ডা ঘোষ’ বলে অভিহিত করেছেন তৃণমূলের
মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রোববার শিক্ষামন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ
চট্টোপাধ্যায় বলেন, ‘দিলীপ বাবু চাইছেন গরম গরম কথা বলে মোদির নজর কেড়ে দলে
নিজের নম্বর বাড়াতে।’ এ নিয়ে আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যজুড়ে
তৃণমূল কংগ্রেসের ডাকে মিছিল, সমাবেশ ও বিক্ষোভ করা হবে বলে তিনি
জানিয়েছেন। তৃণমূলের মুখপাত্র ও সংসদ সদস্য ডেরেক ও’ ব্রায়েন বলেন,
‘বিজেপির রাজ্য সভাপতির মুখে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে
বেপরোয়া মনোভাবের প্রতিফলন ঘটেছে।’ ওই ঘটনাকে ‘থার্ড ক্লাস পলিটিক্স’ বলেও
মন্তব্য করেছেন ডেরেক ও’ ব্রায়েন। অন্যদিকে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক হুশিয়ারি দিয়েছেন, উত্তর চব্বিশপরগনা জেলায় দিলীপ ঘোষকে
ঢুকতে দেয়া হবে না। জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্য, ‘মুখ্যমন্ত্রীর নামে
খারাপ কথা বললে দিলীপ ঘোষকে ধরে বেধড়ক পেটানো হবে। দিল্লির নেতারাও ওকে
বাঁচাতে পারবে না। এমন উত্তম-মধ্যম দেব যেন সারাজীবন মনে থাকে।’ নোট বাতিল
ইস্যুতে মোদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সভা এবং
ধরনা-অবস্থান করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment