Tuesday, December 27, 2016

সালমানের শোতে নায়িকার গর্ভপাত!

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস থেকে প্রিয়াঙ্কা জগ্গার ছিটকে যাওয়াটা 'অদ্ভূত'ই লেগেছিল দর্শকদের চোখে। এর আগে নমিনেশন ছাড়া বিগ বসের ঘর থেকে আউট হতে দেখা যায়নি কাউকে। কিন্তু কিছুটা চমকে দিয়েই বিগ বস-১০ থেকে বাদ পড়েন প্রিয়াঙ্কা জগ্গা। তাও আবার খোদ সালমান খানের হাতেই। হঠাৎ এমন বাদ পড়ার পর নানা প্রশ্ন উঠেছিল।
তার জবাবে সে সময় বলা হয়েছিল, প্রচণ্ড অসুস্থতার কারণে নমিনেশন ছাড়াই বিগ বস থেকে বাদ পড়েন প্রিয়াঙ্কা। সম্প্রতি প্রিয়াঙ্কার ভাই সমীর সংবাদমাধ্যমে জানান, বিগ বস-এ যাওয়ার আগেই নাকি অন্তঃসত্তা ছিলেন তিনি। বিগ বস-এ গিয়ে গর্ভপাত (মিসক্যারেজ) হয়ে যাওয়ায় তার শরীরিক অবস্থার অবনতি ঘটে। সমীর আরও লেখেন, 'এই কারণেই বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসেছেন প্রিয়াঙ্কা।' এ ঘটনা নিয়ে ফেসবুকেও রীতিমতো সরব হন সমীর। তিনি লেখেন, 'শো'র জন্য নিজের বাচ্চাকেও মেরে ফেলল!' তার এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে তাহলে কি দুই সন্তানের মা প্রিয়াঙ্কা নিজের শারীরিক অবস্থা জেনেও ঝুঁকি নিয়েছিলেন? তবে শো- এর স্বার্থে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে,তার উত্তর মেলেনি।

No comments:

Post a Comment