Thursday, December 15, 2016

টানা চারবার এক নম্বরে পুতিন

যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ৭৪ জনের তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে এক নম্বরে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ নিয়ে পরপর চার বছর পুতিন ফোর্বসের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থান পেলেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। এ তালিকায় ৭৪ জনের মধ্যে রয়েছেন মাত্র ৬ নারী। তালিকায় ভারতের প্রধানমন্ত্রী মোদির অবস্থান নবম।

No comments:

Post a Comment